সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পিরোজপুরে হিলফুল ফুজুল যুব সংঘ নামে সামাজিক সংগঠন এর উদ্বোধন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

পিরোজপুরে হিলফুল ফুজুল যুব সংঘ নামে একটি সামাজিক সংগঠন এর উদ্বোধন করা হয়েছে। ২২ মার্চ বুধবার বিকেলে শহরের হোটেল রোজ গার্ডেনে প্রধান অতিথি হিসেবে হিলফুল ফুজুল যুব সংঘ নামে সংগঠন এর উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মো: নুরুল হুদা আলম এর সভাপতিত্বে এছাড়াও বক্তব্য রাখেন, পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান, কেন্দ্রিয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুবায়ের, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও হিলফুল ফুজুল যুব সংঘের প্রতিষ্ঠাতা আজমল হুদা নিঝুম।

হিলফুল ফুজুল যুব সংঘটি একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে কাজ করবে। পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের যেকোনো বাসিন্দা মারা গেলে শহরে তাদের মাইকিং পড়া এবং কাফনের কাপড় এর খরচ বহন করবে সংগঠনটি। এছাড়াও সংগঠনটি মৃত বাড়িতে ৫০ টি চেয়ার বসার জন্য সরবরাহ করবে। প্রথম পর্যায়ে পিরোজপুর পৌরসভার ৯ টি ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম করবে এবং পবের্তিতে সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম পরিচালনা করবে সংগঠনটি।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন হিলফুল ফুজুল যুব সংঘ নামে একটি সামাজিক সংগঠনটি একটি মানবিক সংগঠনে পরিনত হবে। মাদককে না বলে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে হিলফুল ফুজুল যুব সংঘ নামে সামাজিক সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে যুবকদের এমন ভাবেই এগিয়ে আসতে হবে। তিনি হিলফুল ফুজুল যুব সংঘ নামে সামাজিক সংগঠনটির সফলতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park