সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি ঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য ও আ’লীগ নেতা বদরুজ্জামান টিটনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরাা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের কারিগর পাড়াতে ওই হামলার ঘটনাটি ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে মুমুর্ষ অবস্থায় টিটনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার মনোহরপুর গ্রামের টিপু সুলতানের ছেলে টিটন সিমলা রোকনপুর ইউনিয়নের ৮নং ওয়াডের্র সদস্য এবং আ’লীগের ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরপুর গ্রামের পারিবারিক এক সালিসের মিমাংসার জন্য তিনটি পরিবারের লোকজন ওইদিন বিকালে কালীগঞ্জ থানাতে আসে। এরপর বিষয়টির সুরাহা করতে পুলিশ তাদেরকে গ্রামের ইউপি সদস্যকে ডেকে আনতে বলেন। এ সময় তারা গ্রামে গিয়ে ইউপি সদস্য টিটনকে নিয়ে ভ্যানে করে থানার উদ্দেশ্য আসছিল। পথে মনোহরপুর কারীগর পাড়ার নিকট পৌছালে প্রতিপক্ষ একই গ্রামের সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন ও পুকুরিয়া গ্রামের সোহাগ হোসেন টিটনের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে টিটনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। এরপরও গুরুতর জখম টিটনকে হাসপাতালে নিতেও বাধা প্রদান করে সন্ত্রাসীরা। স্থানীয়রা বিষয়টি পুলিশে খবর দিলে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছামাত্রই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত টিটনকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, জমিজমা বিরোধের জেরে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। টিটন নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park