
মো:মিন্টু শেখ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মুন্নি খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন শনিবার ২৫শে মার্চ সকাল পৌনে ৮টার দিকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বেলতারা রেল ক্রসিং লাইনের উপর! টুংগীপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ট্রেনের উপরে ঝাঁপ দিয়ে ছিটকে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তার পরিচয় জানা গেছে সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ এলাকার পানু শেখার মেয়ে এবং মালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ আলম তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন মেয়েটি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মদিনাপাড়া বোনের বাড়িতে যাচ্ছিলো! বেলতলা রেল ক্রসিং কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়! তবে স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয় মেয়েটির ফোনের ডায়াল রিং এ ওই ছেলেটির নাম্বার পাওয়া গেছে!