সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নাটোরের গুরুদাসপুরে ফেসবুক লাইভে এসে গলায় ফাস দিয়ে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা।

  • আপডেট সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ২১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ উমর ফারুক

রোববার(২৬ মার্চ) দিবাগত রাত ১টার দিকে গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের কাচিকাটা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

উপজেলার কাছিকাটা এলাকার হরফ আলীর ছেলে মোঃ রঞ্জু কাছিকাটা স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনাসূত্রে জানা গেছে, রোববার দিনগত রাত ১টার দিকে ফেসবুক লাইভ চালু করে নিজ ঘরে চালের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পরে পরিবারের লোকজন জানতে পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহটি উদ্ধার করে।

ঘটনার আগে রঞ্জু আহমেদ ফেসবুকে স্ট্যাটাসে লেখেন, “শেষ আয়োজন! এবং শেষ ঠিকানা! কখন জানি মৃত্যু এসে বলবে, চলো এবার যাওয়া যাক। ‘জিন্দা থাকলে নিন্দা তো হবেই, সাদা কাপড়ে জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয়না! সময় যখন থমকে যাবে, শেষ হবে সফর! বিদায় দেবে বন্ধু-স্বজন, স্বাগত জানাবে পরপার”।

কিছুক্ষণ পর ফেসবুকে আরেক স্ট্যাটাসে লেখেন, “সবাই ভালো থেকো, আমিও ভালো থাকবো ওপারে”।

গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি আব্দুল মতিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park