সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের কালীগঞ্জের স্যালো ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২১৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে স্যালো ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মাছবোঝাই পিকআপের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। সেসময় আহত হয়েছে ভ্যানের দুই যাত্রীসহ ৩ জন।মঙ্গলবার(২৮ মার্চ) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের খন্দকার পাড়ার বাসিন্দা ছাবদার আলী ও তার স্ত্রী পারভীনা বেগম। এ ঘটনায় আহত তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যানের চালক করিম ও নাতী ছেলে স্বাধীন নামের শিশুটিকে স্থানিয় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইকবাল কবির জানান, মঙ্গলবার সকালে ফজরের নামায পড়ে ভ্যানযোগে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বিষয়খালী থেকে যশোরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে ছাবদার আলী তার পরিবারের সদস্যদের নিয়ে রওনা দেয়। পথিমধ্যে কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলের সামনে পৌছালে পিছন দিক থেকে আসা মাছ বোঝাই পিকআপ ভ্যান যাত্রী বাহী ওই ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় পারভীনা খাতুন। সেসময় গুরুতর আহত অবস্থায় তার স্বামী ছাবদার আলী, মেয়ে সাথী খাতুন, নাতী ছেলে স্বাধীন ও ভ্যান চালক করিমকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ ভর্তি করা হয়। সেসময় ছাবদার আলীর শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এছাড়াও মেয়ে সাথী ও ভ্যানচালক করিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park