সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

যশোরের ঝিকরগাছায় স্কুল ছাত্রীর আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে তার লাশ নিয়ে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী ও সহপাঠীরা।

  • আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলার সপ্তম শ্রেণির ছাত্রী অনি রায়ের (১৩) আত্মহত্যায় প্ররোচনাকারীদের বিচারের দাবিতে তার লাশ নিয়ে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী ও সহপাঠীরা।

আজ মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে ঝিকরগাছা উপজেলা মোড়ে মহাসড়কের ওপর এ বিক্ষোভ হয়। বেলা আড়াইটা থেকে তিনটা পর্যন্ত আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় ব্যস্ত এই মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। পরে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

অনি রায় ঝিকরগাছা বিএম হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় মিস্ত্রীপাড়ার প্রবাসী গৌতম রায়ের মেয়ে। উত্ত্যক্তের শিকার হয়ে সোমবার গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করে বলে পরিবারের অভিযোগ। সে ওই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

অনির পরিবারের সদস্যরা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের কোচিং থেকে ফিরে অনি ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর স্বজনরা অনি রায়ের মরদেহ নিয়ে বিকেলে ঝিকরগাছায় যায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park