মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের

বর্ণিল চাকরি জীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মোঃ হুমায়ুন কবির।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) মোঃ হুমায়ুন কবির বিপিএম (সেবা), পিপিএম বর্ণিল চাকরি জীবন শেষে আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখে স্বাভাবিক অবসরে যাচ্ছেন। তাঁর অবসর উপলক্ষে বুধবার (২৯-ই মার্চ) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, পুলিশের পেশা একটি চ্যালেঞ্জিং পেশা। এখানে পেশাগত দক্ষতা ও মেধার সমন্বয় ঘটিয়ে দায়িত্ব পালন করতে হয়। তিনি বলেন, বিদায়ী কর্মকর্তা বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে সকলের আস্থা অর্জন করেছেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।

সভায় অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিদায়ী কর্মকর্তার বর্ণাঢ্য পেশাগত ও ব্যক্তিগত জীবনের নানাদিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম। বক্তারা বিদায়ী অতিথির মঙ্গলময় অবসর জীবন এবং সুস্থতা কামনা করেন।

সংবর্ধনার জবাবে মোঃ হুমায়ুন কবির বলেন, দীর্ঘ কর্মময় জীবনে সকলের সহযোগিতায় পেশাদারী মনোভাব নিয়ে দায়িত্ব পালন করেছি। সব সময় পেশার প্রতি এবং বাংলাদেশ পুলিশ বিভাগের প্রতি অনুগত থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছি।

উল্লেখ্য, জনাব মোঃ হুমায়ুন কবির বিপিএম (সেবা), পিপিএম ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি লক্ষীপুর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খুলনা ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন। তিনি সিয়েরালিওন ও লাইবেরিয়ায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park