সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম আলো’র সম্পাদক ও সাভার প্রতিনিধির মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন।

  • আপডেট সময় : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালী জেলাধীন কলাপাড়ায় প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান এর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার এবং প্রথম আলো’র সাভার প্রতিনিধি শামসুজ্জামান শামসকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সমাবেশে
প্রথম আলো কলাপাড়া বন্ধুসভার উদ্যোগে আয়োজিত ‘মানববন্ধন ও প্রতিবাদ সভা’য় অংশগ্রহন করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ দাবি জানায়।গতকাল ৩১ মার্চ ২০২৩ রোজ
শুক্রবার দুপুর তিনটায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।এ সমাবেশ ও প্রতিবাদ সভার কর্মসূচি আয়োজন করেন প্রথম আলো কলাপাড়া বন্ধুসভা।
প্রথম আলো কলাপাড়া বন্ধুসভার সভাপতি মোঃ মোস্তফা জামান সুজনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহন করে বক্তব্য রাখেন প্রথম আলো’র কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ টিপু, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সুশাসনের জন্য নাগরিক-সুজনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শামসুল আলম, কমিউনিষ্ট পার্টি’র (সিপিবি) কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কলাপাড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক ইমন আল আহসান, কলাপাড়া সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি এস এম আলমগীর হোসেন প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে কলাপাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহন করেন।
বক্তারা বলেন, সম্পাদক মোঃ মতিউর রহমান বাংলাদেশের একজন গুণী সম্পাদকের একজন। যিনি আন্তর্জাতিক ভাবেও দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। এ দেশে সাংবাদিকতা ও সংবাদপত্রকে তিনি এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। এ কারণে এ দেশ তাঁকে নিয়ে গর্ববোধ করে। এ দেশের সু-সাংবাদিকতার পথও তিনি দেখিয়েছেন। এরকম একজন দেশবরেণ্য মানুষের নামে রাতের আঁধারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সংবাদপত্রের কন্ঠরোধ করার হীন চেষ্টা করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে প্রথম আলো’র সম্পাদকের নামে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা মামলা দ্রুত প্রত্যাহার করার দাবি জানানো হয়। একই সাথে প্রথম আলো’র সাভার প্রতিনিধিকে দ্রুত মুক্তি দেয়ার আহবান জানানো হয়েছে এ সমাবেশ থেকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park