সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহে বোমা হামলায় যুবক জখম

  • আপডেট সময় : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১১৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বোমা হামলায় সবুজ হোসেন (২৮) নামে এক যুবক আহত হয়েছে। রোববার সকালে উপজেলার বড় শিমলা গ্রামে এ ঘটনা ঘটে। সকালেই আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি কর হয়েছে। আহত ব্যক্তি বড় শিমলা গ্রামের মৃত আবু কালামের ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসি জানান, এক বছর আগে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলীকে কুপিয়ে জখম করে বড় মিশলা গ্রামের প্রতিপক্ষরা। তাদের ধারালো দায়ের কোপে হযরত আলীর একটি হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ নিয়ে এলাকায় দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। রোববার সকালে সবুজসহ ১০ থেকে ১২ জন বড় শিমলা গ্রামের গাজিপাড়ায় গেলে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় বোমার বিস্ফোরণে সবুজ জখম হয়।
তবে ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী জানান, আমাকে যারা হত্যার উদ্দশ্যে কুপিয়েছিল। তারা আজ আমার সমর্থককে লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তিনি আরো জানান, সবুজ ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাতবিলা গ্রামে যাচ্ছিল। এসময় বড় শিমলা গ্রামের গাজি পাড়ায় পৌছালে তাকে লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। এসময় বোমার বিস্ফোরণে সবুজের পেট ও বুক জখম হয়।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে, কারা এ ঘটনার সাথে জড়িতদের খুজে বের করে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park