
নিজস্ব প্রতিবেদক:
সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের ১ সদস্য গ্রেফতার। ১ মিনিটেই মোটর সাইকেল চুরি করতো ওরা,উদ্ধারকৃত চোরাই মোটর সাইকেলের মালিককে খুঁজছেন পুলিশ।
শনিবার দোহার থানার একটি মোটর সাইকেল চুরির সূত্র ধরে ঢাকা জেলা পুলিশ সুপার মো.আসাদুজ্জামান পিপিএম (বার) এর নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল মো.আশরাফুল আলমের তত্ত্বাবধানে দোহার থানার অফিসার ইনচার্জ
মোস্তফা কামালের নেতৃত্বে দোহার থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের এক সক্রিয় সদস্য মো.রাসেল শেখ পিতা-সোহেল শেখ (২৫) সাং-হরিচন্ডি, থানা-দোহার,জেলা-ঢাকা কে গ্রেফতার করেন।
দোহার থানার চৌকস টিম মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দুর্গম চর এলাকা থেকে অভিযান পরিচালনা করে তার দেখানো মতে মামলার চোরাই মোটর সাইকেলটি সহ আরও ২ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেন।
গ্রেফতার কৃত আসামিকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে সে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবান বন্দী প্রদান করে।
প্রাথমিকভাবে জানা যায়,এই সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন থেকে দোহার ও নবাবগঞ্জ সহ ঢাকার আশে পাশে থেকে মাত্র ১ মিনিটে মোটর সাইকেল চুরি করে নিয়ে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার চর এলাকায় বিক্রি করতো। এই চক্রের বাকি আসামীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
উদ্ধারকৃত ৩ টি মোটর সাইকেলের ২ টি মোটর সাইকেল মালিকের সন্ধান পাওয়া গেছে। ১ টি মোটর সাইকেলের মালিককে এখনো খুঁজছেন পুলিশ। প্রাথমিক ভাবে জানা যায়। এটি নবাবগঞ্জ থানার চালনাই চক,পোদ্দার বাড়ী, বিদ্যুৎ আফিসের সাথে ব্রীজ সংলগ্ন রাস্তা থেকে প্রায়
৫ মাস পূর্বে চুরি করেন।
গাড়ীর বিবরণ
ব্রান্ড- Dayun
চ্যাসিস নং- LXSPCJLY4E4179519
ইঞ্জিন নং- DY152FMI E6116385
গাড়ির প্রকৃত মালিককে কাগজপত্রসহ দোহার থানা অথবা দোহার সার্কেল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে মো.আশরাফুল আলম সিনিয়র সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল।