
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদবিভাজনকৃত চুয়াডাঙ্গা জেলার বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে নায়েক পদ হতে এএসআই সশস্ত্র পদে ০১ (এক) পদোন্নতিপ্রাপ্ত হন। উক্ত পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাংক পরিয়ে দেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা মহোদয়।
র্যাংক পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ আমিনুল ইসলাম, আরআই, পুলিশ লাইন্স, জনাব মোঃ জুলহাস মাহমুদ, আরও-১, রিজার্ভ অফিস, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।