মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চান্দিনা উপজেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ঢাকা থেকে গ্রেফতার দাউদকান্দিতে মাদক বিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৮ কুমিল্লা বোর্ডের এইচএসসিতে শূন্য পাস, ১৫ প্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা

শিবালয়ের উথলী বাজার মিতালী ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ ও নতুন কমিটির দায়িত্বভার গ্রহন।

  • আপডেট সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

আকাশ চৌধুরী

শিবালয় উপজেলার, উথলী বাজার মিতালী ব্যবসায়ী কল্যাণ সমিতির শপথ গ্রহণ ও নতুন কমিটির দায়িত্বভার গ্রহন হয়েছে। ৭ এপ্রিল ২০২৩ ইং- উথলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবালয় থানা অফিসার ইনচার্জ শাহনুর এ আলম।
বিশেষ অতিথি উথলী ইউপি চেয়ারম্যান ও উথলী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ আব্বাস আলী নব-নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সার্বিক পারিচালনায় প্রধান নির্বাচন কমিশনার রথিন সাহা।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ইতালী প্রবাসী আলী আকবর পিন্টু, নির্বাচন কমিশনার ফারুক হোসেন, গোলাম হাতেম, অপরেন্দ্র পোদ্দার সনেট, আকরাম হোসেন, বিশিষ্ট সংগঠক দ্বিব্যেন্দু কুমার বাবু, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উথলী বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইফতারের আয়োজনও করা হয়।
উল্লেখ্য, গত ১৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে ফরিদুল ইসলাম সভাপতি ও আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্যদের মাধ্যে শাহিনুর রহমান ঠ-ু ও মোঃ মিজানুর রহমান সহ-সভাপতি, তোফাজ্জল হোসেন তোফা কোষাধ্যক্ষ, সুকান্ত কুমার দাশ দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন যুগ্ম সম্পদক ইজ্জত আলী, আবজার হসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক লালন হোসেন, হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক রতন দাস, ক্রীড়া সম্পাদক কমল দাস, সমাজকল্যাণ সম্পাদক তপু আচার্য, নির্বাহী সদস্য মো. আলাউদ্দিন, রাজিব আহসান মান্নু, সুশান্ত শিকদার, লিটন মিয়া।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park