সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাটোর লালপুরে চারটি আগ্নেয়াস্ত্রসহ ১২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ২৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:উমর ফারুক

নাটোরের লালপুরে চারটি আগ্নেয়াস্ত্রসহ ১২২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ভোর ৩টার দিকে উপজেলা বিলমারিয়া ইউনিয়নে বাথান বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি মোটরসাকেল ফেলে অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল থেকে তিনটি কাটা রাইফেল ও তার ৯৭ রাউন্ড গুলি এবং একটি শট গান ও তার ২৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয় করেছে পুলিশ সুপার সাইফুর রহমান।
এসময় পুলিশ সুপার সাইফুর রহমান জানান, গত রাত ২টার দিকে বাথানবাড়ি এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ সদস্যরা। এসময় পুলিশ সদস্যদের দেখে মোটরসাইকেলে থাকা অজ্ঞাত তিনজন বস্তাসহ মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র ও গুলি জব্দ করে। জব্দ করা অস্ত্রের মধ্যে ২টি একনলা বন্দুক, ১টি রাইফেল, ১টি শটগান এবং ১২২ রাউন্ড গুলি ছিল।

পুলিশ সুপার আরও বলেন, এ বিষয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব অস্ত্র ও গুলি কারা নিয়ে এসেছে তা পুলিশ তদন্ত করছে। তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park