মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

উল্লাপাড়া মসজিদের পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, নিহত ১

  • আপডেট সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:উমর ফারুক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জালাম উদ্দিন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। পরে পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ জনকে আটক করেছে।
রোববার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের এলাংজানি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত জামাল উদ্দিন এলাংজানি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।,
আহত ব্যক্তিরা হলেন- হযরত, মুকুল, আলম শেখ, মোশারফ হোসেন, ইমরান হোসেন, জুলমাত, আনোয়ার, বাবুসহ ১০ জন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে’।
উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত কুমার সূত্রধর বলেন, এলাংজানি গ্রামের মসজিদের একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছে, একটি পক্ষ পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করছিল। অন্য পক্ষটি আজ পুকুরে মাছ ধরতে এলে প্রতিপক্ষ বাঁধা দেয়। পরে দু’পক্ষের সংঘর্ষ হলে একজন নিহত হন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park