সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সিরাজগঞ্জে ২ হাজার ৩শ পিস ইয়াবাসহ আটক ২

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৭৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জে ২ হাজার ৩শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা।,
আটকরা হলো, রাজশাহী জেলার মহিষবাধান উত্তরপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে সামিউল ইসলাম সজিব (২৬) এই জেলার পূর্ব রায়পাড়া গ্রামের মাজেদ মন্ডলের ছেলে আলিফ হোসেন আরিফ (৩২),
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে জেলার উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।,
ওসি মো. রওশন আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে হাটিকুমরুল গোল-চত্ত্বর এলাকায় ডিবি পুলিশের এস.আই মো.জুলহাজ উদ্দীন এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক কারবারী সামিউল ইসলাম সজিবের কাছ থেকে ১ হাজার ৮শ পিস এবং আলিফ হোসেন আরিফের নিকট থেকে ৫শ সর্বমোট ২ হাজার ৩শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park