সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জয়পুরহাট কালাইয়ে হারুন্জা গ্রামে জলাবদ্ধতাই জনজীবন অতিষ্ঠ

  • আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৩১৭ বার পঠিত

রাকিব হাসান, (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাট জেলার কালাই উপজেলার বৃহত্তম একটি গ্ৰাম হারুন্জা। এখানে অনেক লোকের বসবাস। জীবন যাপনের জন্য অন্নবস্ত্রের সন্ধানে যে রাস্তা দিয়ে গ্ৰামের মানুষদের যাতায়াত হয় সেই প্রধান রাস্তা আজ হুমকির মুখে । পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তার বেহাল দশা। অন্য দিকে কয়েক টা পরিবার প্রতিনিয়ত বৃষ্টির কারণে জলাবদ্ধতায় মানবেতর জীবন যাপন করছে। গবাদি পশুর প্রধান খাদ্য খর, সেটা ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিন ধরেই এই সমস্যা নিয়ে স্থানীয় চেয়ারম্যান মেম্বার এর শরণাপন্ন হয়েও পানি নিষ্কাশনের কোনো সুরাহা হয়নি। পানি বের করে দেয়ার রাস্তা,করে দেয়া হলেও বারবার সেটা বন্ধ করে দেয়া হয়েছে। ফলে মূল রাস্তা আজ হুমকির মুখে। স্থানীয় লোকজন এ অবস্থায় ইউএনও মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে ইউএনও মহোদয় বিষয়টি খতিয়ে দেখেন এহং পানি বের করে দেয়ার বিষয়ে প্রতিপক্ষ কে বলা হলেও তারা এখনো সে রকম কোনো ব্যবস্থা না নেওয়াই বাসস্থান তো নষ্ট হচ্ছেই সাথে প্রধান রাস্তার বেহাল দশা। তাই স্থানীয় প্রসাশনের প্রতি ঐ গ্রামের ভুক্তভোগী এবং সাধারণ মানুষের আকুল আবেদন, যেনো বিষয়টি অতিদ্রুত খতিয়ে দেখেন এবং গ্রামের জনসাধারণের চলার পথ সুগম করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park