সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এর নামে মামলা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৬৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:ওমর ফারুক

নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর কুপিয়ে হাতের কব্জি কেটে ফেলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ ৩০ জনের নামে ও অজ্ঞাত আরো ১০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গতরাতে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন আহত মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা। এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, গত রবিবার রাতে শহরের বলারিপাড়া এলাকায় পৌর ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীকে বেশ কয়েকজন সন্ত্রাসী এলোপাথারী কুপিয়ে আহত করে। এ সময় সন্ত্রাসীরা মিঠুনের ডান হাতের কব্জি কেটে ফেলে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয় মিঠুনের সমর্থক আরও তিনজন। আহত যুবলীগ নেতা মিঠুন আলী বর্তমানে ঢাকার লালমাটিয়ায় সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মিঠুনের ছোট ভাই স্বপ্ন বাদশা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু সহ বেশ কয়েকজন জেলা আওয়ামীলীগ নেতার নাম রয়েছে। এরপর পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park