সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অপহরণ করতে গিয়ে গণপিটুনিতে এক রোহিঙ্গা নিহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪৫১ বার পঠিত

দিদারুল আলম- জিসান (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে কৃষক কে অপহরণ করতে এসে জনতার হাতে আটক হন দুই রোহিঙ্গা অপহরণকারী। স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হন ওই দুই অপহরণকারী। পরে পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৩১ জুলাই) টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজারের ঘোনা নামকস্থানে এই ঘটনা ঘটে।

নিহত অপহরণকারীরা হলেন, কুতুপালং ১নং ক্যাম্পের বাসিন্দা আজিমুল্লাহ। অপর আহত অপহরণকারী হলেন মোহাম্মদ হাশেম। তিনিও একই ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহ আলমের দুই ছেলে আবছার ও তার ছোট ভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঘোনার কাছে এলে আবছারকে অপহরণকারীরা তাকে ধরে বেঁধে ফেলে। এসময় ছোট ভাই চিৎকার করলে তাদের পেছনে থাকা বাবা শাহ আলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় জনতাও যোগ দেয় শাহ আলমের সঙ্গে। একপর্যায়ে দুই অপহরণকারীদের ধরে গণপিটুনি দেওয়া হয়।

পরে পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এসে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, অপহরণ করতে এসে দুই রোহিঙ্গা জনতার হাতে আটক হয়। জনতার গণপিটুনিতে একজন নিহত হয়েছে আরেকজনের অবস্থা গুরুতর।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park