শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ কোলকাতার অভিনেত্রী নুসরাতের বিরুদ্ধে।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১০৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে অভিনেত্রী ও ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নুসরাত জাহানের বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে।

জানা যায়, সোমবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে বেশ কয়েকজন প্রবীণ ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। সেখানেই নুসরাত জাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এদিকে অভিযোগকারীদের সঙ্গে ইডির দপ্তরে দেখা গিয়েছিল বিজেপি নেতা শঙ্কু দেব পাণ্ডাকেও।

তৃণমূল সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তার প্রতিষ্ঠান ৪২৯ জনের কাছ থেকে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার নামে। কিন্তু প্রায় ৯ বছর কেটে যাওয়ার পরও ফ্ল্যাট পাওয়া যায়নি। সেই সময় নাকি নুসরাতের প্রতিষ্ঠান দাবি করেছিল, রাজারহাট হিডকোর কাছে ফ্ল্যাট দেওয়া হবে এই ৪২৯ জনকে। তিন বছরের মধ্যে ফ্ল্যাটগুলো হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

অভিযোগ, গড়িয়াহাট রোডে মেসার্স ৭সেন্স ইনফাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে দিয়েছিলেন এই ৪২৯ জন ফ্ল্যাট প্রত্যাশী। সেই বাবদ মোট ২৪ কোটি টাকা তোলা হয়েছিল সংস্থার পক্ষ থেকে। অভিযোগ, সংস্থাটি নুসরাতের। পাশাপাশি রাকেশ সিং নামে আরও একজন ডিরেক্টর আছেন এই প্রতিষ্ঠানের। এই প্রতিষ্ঠান নাকি ৪২৯ জনকে বলেছিল, ৫০০ কাঠা জমি কিনে সেখানে নির্মাণ করা হবে ফ্ল্যাট।

যদিও সময় মতো ফ্ল্যাট না পেয়ে ভুক্তভোগীরা অভিযোগ করেছিলেন গড়িয়াহাট থানায়। আলিপুর কোর্টেও এ নিয়ে মামলা দায়ের করা হয়েছিল। তবে তারা এখনো ফ্ল্যাট কিংবা টাকা কোনোটিই পাননি। শেষ পর্যন্ত তাই ইডির কাছে নালিশ করেছেন তারা। দাবি করা হয়েছে, এ মামলায় আলিপুর আদালতের পক্ষ থেকে একাধিকবার তলব করা হয় নুসরাতকে।

এদিকে অভিযোগ, নুসরাতের বিরুদ্ধে এ মামলা তুলে নেওয়ার জন্য অভিযোগকারীদের ওপর প্রশাসনিক স্তর থেকে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে, অভিযোগকারীদের কাছ থেকে টাকা নিয়ে তা দিয়ে অ্যাভিনিউতে ফ্ল্যাট কিনেছেন নুসরাত নিজে। তাই বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডির কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park