সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

জাজিরায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সভা দুটি অনুষ্ঠিত হয়।জাজিরা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া বিনতে সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা সুস্থ থাকতে নিরাপদ খাদ্যের গুরুত্ব ও ভোক্তাদের সচেতনতা তৈরিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ আলম, উপজেলা ইউনিয়ন পরিষদের সচিবগণ, ব্যবসায়ী প্রতিনিধি, কাজিরহাট বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ আরও অনেকে।

উপস্থিত আলোচকেরা বলেন, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। তারা জানান, দেশে কোনো ফুড কালার নেই, বেকারীসহ বিভিন্ন খাদ্যপণ্যে যে কালার ব্যাবহার করা হয়, তার ক্ষতিকর দিক তুলে ধরার পাশাপাশি এসব বর্জন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। এসময় ভোক্তা অধিকারের কাছে অভিযোগ দায়ের এবং ভোক্তা অধিকার আইন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকেরা। তারা বলেন, ভোক্তারা সচেতন হলেই অসাধু ব্যাবসায়ীরা বাধ্য হবে সঠিক মূল্যে পণ্য বিক্রয় করতে। তাই ভোক্তাদের সচেতনতা তৈরিতে বেশি গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park