সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বৈষম্যহীন নিরাপদ রাষ্ট্র গঠন করাই তারেক রহমানের লক্ষ্য: নুরুল ইসলাম নয়ন

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫৬ বার পঠিত

মোঃ আরাফাত হোসেন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলতে হয়ে। সন্ত্রাসী, দূর্বৃত্ত, অন্যায়-জুলমকারী এবং ফ্যাসিস্টের দোসরদের জায়গা বিএনপি ও তার অঙ্গ- সহযোগী সংগঠনে হবে না। বিএনপি সবসময় ন্যায়ের পক্ষে, জনগণের কল্যাণে নিবেদিত।

রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, জামালপুর জেলা আয়োজিত দিক-নির্দেশনামূলক যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরাই গড়বো আগামীর স্বপ্নের বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভা এদিন অনুষ্ঠিত হয়।  

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের ভালবাসাই আমাদের শক্তি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গণতান্ত্রিক ও কল্যাণকর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন। বৈষম্যহীন নিরাপদ এবং উন্নত, সমৃদ্ধ ও প্রগতিতে অনন্য দেশ বিনির্মান করাই তাঁর লক্ষ্য।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, দেশের প্রতিটি সেক্টরকে ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতি, লুটপাট এবং হিসেবহীন অনিয়মের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা ২৪’র গণঅভ্যুত্থানের বীরযোদ্ধাদের নির্বাচারে হত্যা করেছে। অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনাসহ গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবে। বিচার নিশ্চিত করবে বলে আশা করেন তিনি।

যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। সকলকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে আমাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা বিদায় নিয়েছে।

দীর্ঘ ১৮ বছর আমাদের কঠিন আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম-খুন ও হামলা-মামলার শিকার হয়েছে। এসকল গুম-খুনের সাথে জড়িত সকলকে গ্রেফতার করতে হবে। তাদের বিচার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের মাধ্যমেই কলংকমুক্ত হবে এই জমিন।

এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় ও জামালপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park