সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভারতে পাচারকালে ৬৯ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি

  • আপডেট সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

ভারতে পাচারকালে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে ৬৯ লাখ টাকা মূল্যের দুই পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রবিবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীামান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিকেল ৩ টা ২০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। আটক চোরাকারবারী নাম মোঃ তজিবুর রহমান (৪৩)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের সাতানী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি অধিনায়ক জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে ভাদিয়ালী সীামান্তে স্বর্ণের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে মোটরসাইকেল যোগে তজিবুর রহমান নামের এক ব্যক্তি সীমান্ত এলাকায় যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে কোমরের বাম পাশে প্যান্টের সাথে স্কচটেপ দ্বারা পেঁচানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণের বারসহ তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৭২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ৫৪১ গ্রাম যার বাজার মূল্য ৬৯ লাখ টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, শুল্ক কর ফাঁকি দিয়ে স্বর্ণের বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ জিম্মায় রাখার দায়ে অভিযুক্ত আটক চোরাকারবারীর বিরুদ্ধে মামলা দায়েরসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা রাখার কার্যক্রম প্রক্রিধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park