সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরাপত্তা চাইলেন আনিসুর রহমান

  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

সাবেক স্ত্রীর দ্বারা মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আনিসুর রহমান। আনিসুর নাটোর বড়াইগ্রামের মেরিগাছা গ্রামের বাসিন্দা।তিনি অভিযোগ করেন, তার সাবেক স্ত্রী মোছাম্মদ ফরিদা খাতুন দীর্ঘ সাংসারিক জীবনে তার প্রতি চরম অবহেলা ও প্রতারণামূলক আচরণ করেছেন।

সংবাদ সম্মেলনে আনিসুর রহমান বলেন, “দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনে সুখের আশ্বাস পাইনি। একজন সরকারি চাকরিজীবী হিসেবে পরিবারকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমার স্ত্রীর চতুর ও বেপরোয়া আচরণের কারণে পরিস্থিতি কখনোই স্বাভাবিক হয়নি। বিষয়টি নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ হলেও তাতে কোনো সমাধান আসেনি। পরিবার এবং নিজের সিদ্ধান্তে এক বছর আগে ইসলামী শরীয়ত ও রাষ্ট্রীয় আইনের অধীনে তাকে আদালতের মাধ্যমে তালাক দিয়েছিএবং প্রয়োজনীয় দেন মোহরও আদালতে জমা দিয়েছি।”

তালাকের পরও তার উপর হুমকি ধামকি থামে নাই বলে জানান আনিসুর। তিনি আরও অভিযোগ করে বলেন, “ফরিদা খাতুন বিভিন্ন লোকজন দিয়ে আমার ওপর হামলা করেছে ও এখনো হামলা করার পায়তারা চালাচ্ছে এবং মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি বিভিন্ন জায়গায় সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকায় আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে, যা আমার সম্মানহানি ঘটিয়েছে।

নিজের জীবনের নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মিথ্যা মামলাগুলো প্রত্যাহার এবং তার বিরুদ্ধে প্রচারিত ভুয়া সংবাদের প্রতিবাদ জানান।

এ ঘটনায় তিনি প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park