সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টেকনাফে মুরগী বকেয়া টাকার আদায় নিয়ে কথা কাটাকাটির জেরে একজন নিহত।

  • আপডেট সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

আরিয়ান খান, কক্সবাজার :

সোমবার দুপুরে উপজেলার হোয়াইক্য ইউনিয়নের মনিরঘোনা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এতে দিলদার মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার আব্দুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন দলিল লেখক বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উলুবনিয়া রাস্তার মাথা বাজার এলাকার মুরগী ব্যবসায়ী ও উলুবনিয়া এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে আবুল হাসেমের সাথে তার পাওনা ২৫০ টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল হাসেম, দিলদার মিয়াকে অণ্ডকোষে লাথি মারে। এতে গুরুতর আহত অবস্থায় দিলদারকে পালংখালী তাজমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী সেলিনা আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামীকে রাস্তার মাথা নামক বাজারে আবুল হাসেম লাথি ঘুষি মেরে হত্যা করেছে। আমি এর তদন্তপূর্বক সুস্থ বিচার চাই।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park