মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এলেঙ্গায় ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রজনতার বিক্ষোভ ও মানববন্ধন।

  • আপডেট সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৯ বার পঠিত

গৌরাঙ্গ বিশ্বাস,
বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্রজনতা। ৯ মার্চ রবিবার বিকেল সাড়ে তিনটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি এলেঙ্গার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে রূপ নেয়। সেখানে বক্তারা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রনেতা কবির হোসেন, মো. মাহফুজুর রহমান সিয়াম, আইরিন, সোমাইয়া খানম সিমো, বাদন প্রমুখ।

বিক্ষোভকারীরা নানা প্রতিবাদী স্লোগান দেয়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—
“তুমি কে? আমি কে?—আসিয়া! আসিয়া!
একটা করে ধর্ষণ ধর, সকাল-বিকাল নাশতা কর!”

এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণকে উৎসাহিত করছে। তাই দ্রুততম সময়ে ধর্ষকদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়ে গেছে, যা সমাজের জন্য ভয়াবহ সংকেত। এ ধরনের আন্দোলনের মাধ্যমে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এবং কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park