সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১, আহত ৪

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৩ বার পঠিত

চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১পুলিশ সদস্য নিহত ও ৪ জন গুরতর আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রাত ২টা ২০ মিনিটের দিকে ডিউটিরত অবস্থায় ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজানিয়া এলাকায় এঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন- মালুমঘাট হাইওয়ে পুলিশের কনস্টেবল নাজমুল হাসান। এছাড়াও গুরতর আহত ৪ পলিশ সদস্য হলেন, এসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম। এবিষয়ে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান। এসময় তিনি আরো বলেন, ডিউটিরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লাগে। পরে খবর পেয়ে সেখান থেকে ৫ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন এবং অপর ৪জনের মধ্যে ৩জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ১জন চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park