মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুষ্টিয়ার মিরপুরে তামাকের মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

হৃদয় রায়হান কুষ্টিয়া জেল প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে তামাকের মাঠ থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের আবদুস সালামের বাড়ির নিচে তামাকের মাঠ থেকে মরদেহ উদ্ধার করে মিরপুর থানার পুলিশ। সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন এ নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে মরদেহ দেখতে পায়। তবে এ নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। হয়তোবা দুল ছিনিয়ে নিতে চিনে।ফেলায় এ হত্যাকান্ড ঘটতে পারে।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park