সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কক্সবাজার রামুতে গাড়ি দুর্ঘটনায় এক যুবক নিহত

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত

আরিয়ান খান স্টাফ রিপোর্টার :

কক্সবাজারের রামুতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার, ১৭ মার্চ সোমবার বিকাল তিনটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এ দূর্ঘটনায় ঘটে। এতে নিহত মো. রায়হান (২৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। এ দূর্ঘটনায় বাস ও সিএনজির আরও চারজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার একটি দল খবর পেয়ে দূর্ঘটনাস্থলে যান এবং আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানা গেছে, নিহত রায়হান উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠানের মালিক। তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী এ ঘটনায় যুবক মো. রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park