সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বাহরাইনে যমুনা টিভির স্বপনকে হুমকি: বিএমএসএফের প্রতিবাদ

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম, বান্দরবান প্রতিনিধি :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাহরাইন শাখার সাবেক সভাপতি, যমুনা টিভির প্রতিনিধি সাংবাদিক নেতা মো: স্বপন মজুমদারকে পেশাগত কাজে বাধা ও হুমকির ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করা হয়েছে।

সোমবার ১৭ মার্চ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকরা দেশে -প্রবাসে কোথাও যেনো নিরাপদ নেই। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনরূপ অসহযোগিতা বা হুমকি প্রদর্শণ, ক্যামেরা ভাঙা রেকর্ড ভুলে যাওয়া দরকার।

এদিকে ঘটনার সাথে জড়িত জাতীয়তাবাদী দল বিএনপির বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দীন কর্তৃক প্রবাসী সাংবাদিক নেতা স্বপন মজুমদারকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করাসহ খবর সংগ্রহে ব্যবহৃত ক্যামেরা ভেঙ্গে ফেলার হুমকি, অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রাজনৈতিক দলটির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park