মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

৪ মাসের অন্ত.সত্ত্বা নারীসহ ৩ জনকে আহত করায় থানায় অভিযোগ দায়ের

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

রানী শিকদার, রূপসা প্রতিনিধি :

রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে ৩ পুরুষসহ এক অন্ত.সত্ত্বা নারীকে আহত করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।গুরুতর আহত অবস্থায় ৪ মাসের অন্ত.সত্ত্ব নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

অভিযোগে জানা যায়, খুলনা জেলা এর রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের চর রূপসা এলাকার হালিম শেখের ছেলে হাসান শেখ ও হালান শেখ গংদের সাথে মাঝি শ্রমিকদের সাথে খারাপ আচরণ করার প্রতিবাদে পূর্ব থেকে বিরোধ চলে আসছে খোকন গংদের সাথে।

হালিম শেখ রূপসা নৌকা মাঝি ইউনিয়নের সভাপতি হওয়ায় মাঝি ও শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার ও বাকবিতন্ডায় লিপ্ত হতেন। তিনি তার পাওয়ারে জোর পূর্বক ট্রলারের অতিরিক্ত ট্রিপ বহন করায় এই নিয়ে অন্যান্য মাঝিদের সাথে বিবাদ দীর্ঘদিন থেকে চল আসছে।

সভাপতির এই কোন্দল ও ভয়ভীতি দেখাতে তার ছেলে হাসান কে ঢাল হিসাবে ব্যবহার করতো,তাদের এনে খারাপ আচারণ ও জোরপূর্বক ট্রিপ বহন করার প্রতিবাদ করে আসছে মাঝি খোকন ব‍্যাপারী গং।

এরকম বাধাসৃষ্টি করার প্রতিবাদে গত ১০মার্চ বিকালে আনুমানিক বিকাল ৩ টার সময় হালিম শেখ ও তার ছেলে হাসান সেখসহ অজ্ঞাত ৩/৪ জন খোকনের ছেলে সাকিব ব‍্যাপারী ও রাব্বি ব্যাপারে কে ডেকে যমুনা বরফ কলের ভিতরে নিয়ে পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ভ মারপিট করে।

পরবর্তীতে ১৪ই মার্চ সন্ধ‍্যায় আবার তাদেরকে ডেকে নিয়ে যায় হাসান। যাবার পর খোকন কে উদ্দেশ্য করে হাসান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকলে তখন খোকনের ছেলেরা তার প্রতিবাদ করলে হালিম গং ও খোকন গংদের মধ‍্যে মারামারি শুরু হয়।

এ সময় সাকিবের ফুফাতো বোন নাদিরা চার মাসের অন্ত.সত্ত্বা তিনি এগিয়ে এলে হাসান তার পেটে লাথি মারে এতে সে রক্তক্ষরণসহ গুরুতর আহত হয়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরবর্তী তে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এছাড়া হামলায় আহত হয়ে খোকন বেপারী ও তার ছেলে সাকিব ব্যাপারী ও এবং রাব্বি ব‍্যাপারী রূপসা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা গ্রহণ করে।

স্থানীয়রা জানায়, হাসানের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে। সে বহিরাগত লোকজন নিয়ে এলাকার মানুষকে মারপিট ও হুমকি ধামকি প্রদান করেন।

মাঝি সমিতির সভাপতি হালিম এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানাযায় এলাকা বাসী। বর্তমানে ভুক্তভোগী খোকন ব্যাপারী ও তার পরিবার ভীতিকর ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park