সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কুমিল্লায় কমেছে চুরি, বেড়েছে নারী ও শিশু নির্যাতনের মামলা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় ব্যবসায়ী কে জরিমানা।

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

খুলনা পাইকগাছা : স্টাফ রিপোর্টার :
রাজু সাধু

প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে পাইকগাছার কপিলমুনি বাজারে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে পাইকগাছার কপিলমুনি বাজারে অটো রাইস মিল গুলোতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় উপজেলার কপিলমুনি বাজারে অভিযান চলাকালীন সময়ে চালের বস্তায় পাটের তৈরি ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা এবং অন্য প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে চাউল প্লাস্টিকের বস্তায় মোড়কজাত করার অপরাধে সুন্দরবন অটো রাইস মিলের মালিক কে ২০১০ এর ১৪ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ সতর্কমূলক পরামর্শ প্রদান করা হয়। এসময় জেলা পাট উন্নয়ন মুখ্য পরিদর্শক মুজিবর রহমান, পেশকার মো. ইব্রাহিম হোসেন, এসআই সবুর সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান- ধান, চাল, আটা, ময়দা ও চিনির পরিবহনের জন্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। কিন্তু মিল মালিকরা আইন অমান্য করে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করে এই আইন অমান্য করেছে। তিনি জানান, কপিলমুনি ফাঁড়ি পুলিশের সহায়তায় রাইসমিলগুলোতে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালায়। এসময় এক অটো রাইস মিল থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অন্যান্য দোকান, মিলগুলোকে সর্তক করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park