সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৭২ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম স্টাফ রিপোর্টার :

গত ১৪ মার্চ উপজেলার মাতামুহুরি নদীতে গোসল শেষে বাড়ি ফেরার পথে চার যুবক তাকে মুখ চেপে ধরে তামাকক্ষেতে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায়।

পরিবারের অভিযোগ, পিতৃহীন এই ছাত্রীকে ধর্ষণের পর অভিযুক্তরা ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখায় এবং মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে। তবে ভুক্তভোগী সাহসিকতার সঙ্গে ঘটনাটি প্রকাশ করে ১৯ মার্চ আলীকদম থানায় অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় অভিযুক্ত চারজন মো. করিম (১৯) মো. রাসেল (২১) আব্দুল মুবিন (২০) ও মো. ইকবাল (২৪)কে আটক করেছে পুলিশ। তারা উপজেলার ৩ নম্বর আলীকদম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চারজনকে আটক করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park