সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

লামায় গণহত্যা দিবস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা

  • আপডেট সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

মোহাম্মদ আবুল হাশেম,বান্দরবান প্রতিনিধি :

তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে লামা তথ্য অফিসের আয়োজনে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘স্মৃতিচারণ ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৪ মার্চ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

উপজেলার সহকারী তথ্য অফিসার মোঃ রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। এতে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও লামা প্রেস ক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া।

স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার সহকারী প্রোগ্রামার সুব্রত দাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশিস বিশ্বাস, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ মো: ইমতিয়াজ সহ প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণা করেন ও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হওয়ার আহবানও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park