সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নাটোর বড়াইগ্রাম বনপাড়াতে ফিলিস্তিনির গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে জনসমুদ্র।

  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে নাটোর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে বড়াইগ্রাম উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে জামাত ইসলামের ও বিএনপির নেতাকর্মীরা দলবল অত্র এলাকার সকল মুসলিম বনপাড়া বাজারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে বনপাড়া বাজার হতে বনপাড়া বাইপাস চত্বর হয়ে পৌর গেটে এসে মিছিলটি বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

নাটোর জেলার সহকারী সেক্রেটারি ও নাটোর -৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম সহ জামায়াত ইসলামীর বিভিন্ন নেতাকর্মী ও বিএনপির নেতাকর্মীরা বক্তৃতা রাখেন, তারা বলেন গাজাবাসীর ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে।

নেতা কর্মীরা আরো বলেন ,অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছি। একইসাথে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজায় ইসরায়েল সেনাবাহিনী কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী বিক্ষোভ থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানাই , সেই সাথে
আমরা ঈসরাইল পন্য বর্জন করব এবং গাজা বাসী ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park