সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিপিএসসি, র‍্যাব ১৪, ময়মনসিংহ কর্তৃক ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার আঃ গনি (৫৫) হত্যা মামলার এজাহারনামীয় আসামী গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার, ইব্রাহিম

১। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় বাদী মোঃ সোহেল (২৪), পিতা-মৃত আঃ গনি, সাং- কুমুরিয়ার চর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা- ময়মনসিংহ এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, বাদীর পিতা মৃত আঃ গনি (৫৫) এর সাথে আসামীগণের জমি-জমাকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসতেছে। এরই সূত্র ধরে গত ১৬/০৪/২৪খ্রি. সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন কুমুরিয়ারচর বাদীর বসত বাড়ীর সীমানায় এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে আঃ গনি (৫৫) কে হত্যার উদ্দেশ্যে এলোপাথারী আঘাত করে আহত করে। এ ঘটনায় নিহতের ছেলে মোঃ সোহেল (২৪), বাদী হয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮, তারিখ-১৮/০৪/২০২৪ খ্রি., ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।

২। এরই ধারাবাহিকতায়, অধিনায়ক, র‍্যাব-১৪, ময়মনসিংহ এর নির্দেশনায় সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ১২ এপ্রিল ২০২৫ খ্রি. ভোর অনুমান ০৪:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ থানার আঃ গনি (৫৫) হত্যা মামলার ০৪ নং এজাহারনামীয় আসামী আরিফ (২২), পিতা-হাসেম আলী, সাং-কুমুরিয়ার চর, থানা- ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৩। গ্রেফতারকৃত আসামি‘কে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park