সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে মাহমুদুর রহমানের মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পঠিত

পার্বতীপুর, মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের পাবর্তীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ এপ্রিল সকাল ১১ টায় স্থানীয় শহীদ মিনার রোড চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের নানা অপকর্মের চিত্র তুলে ধরায় আমাদের দেশ পত্রিকার সাহসী সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি। আমার দেশ পত্রিকার পাবর্তীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও মাই টিভির পাবর্তীপুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক আমার দেশ পত্রিকার রংপুর ব্যুরো বাদশাহ ওসমানী, উপজেলা জামাতে ইসলামীর সেক্রেটারী আবু সায়েম, উপজেলা প্রেসকাবের সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক, মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, মোস্তাফিজুর রহমান বকুল, দেশ রুপান্তরের সোহেল সানি, ইনকিলাবের এম এ জলিল সরকার, দৈনিক কালবেলার মিলন পারভেজ, দৈনিক ইত্তেফাকের বদরুদ্দোজা বুলু, দৈনিক নিরপেক্ষ’র মহসিন আলী, দৈনিক জনবানী সাজেদুর রহমান নওশাদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park