মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বালিয়াকান্দিতে ৩১ দফা প্রচারের লক্ষ্যে বিশাল জনসভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

মোঃ জাহিদুর রহিম মোল্লা :
বালিয়াকান্দি, রাজবাড়ী

রাজবাড়ির বালিয়াকান্দি জঙ্গল সম্মিলনী আর্দশ্য উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে সাবেক সভাপতি জনাব মোঃ আবু হান্নানের সভাপতিত্বে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২রা মে ) বিকালে জঙ্গল আদর্শ উচ্চ বিদ্যালয়ের জনসভায় জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সহ-সভাপতি ও সদস্য, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান’র নেতৃত্বে এ বিশাল জনসভার আয়োজন করা হয়।

বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও অধ্যাক্ষ মোঃ মাসুদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাংশা উপজেলা শাখার সাবেক আহবায়ক মোঃ মাহমুদুল হক রোজেন, রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ সদরুল আমিন হাবিব, বালিয়াকান্দি উপজেলা যুবদলের সভাপতি, মোঃ মিজানুর রহমান, সহ আকরাম শেখ, ফারুক হোসেন, সেলিম আহমেদ, সোহেল সহ বালিয়াকান্দি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগি অঙ্গ-সংগঠনের অন‍্যান‍্য নেতৃবৃন্দ। এসময় আগামীতে সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে ধানের শীষে পক্ষে সমর্থন ও ভোট কামনা করেন নেতারা।

৩১ তফা বাস্তবায়ন সম্পর্কে বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারণ‍্যর প্রতীক তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ১৭ বছর অবৈধভাবে ফ‍্যাসিস্ট হাসিনা সরকার থাকাকালীন সময়ে আগামীর রাষ্ট্রকাঠামো গঠনে ৩১ দফা দাবি আদায়ে যে দিকনির্দেশনা দিয়েছিলেন সেটা বাস্তবায়নে জনগণের কাছে পৌঁছনোর চেষ্টা করছি। সেইসাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদ আমাকে রাজবাড়ী ২ আসনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনিত করেছে। আমি জেনো দলের ভাবমূর্তি রক্ষা করতে পারি এবং আগামীর নির্বাচন দ্রুত দেওয়া ও সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করছি।
আনুষ্ঠান টি সার্বিক পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ ইউসুফ আলী বিশ্বাস ও সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ আতিয়ার রহমান ও আবু হানিফ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park