সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দুমকীতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত

সাকিব হোসেন পটুয়াখালী :

পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী চরগরবদি আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা।

বোরবার(৪ মে) দুপুর ১২টায় বিদ্যালয় অডিটোরিয়ামে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক এবং সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন। তিনি বলেন,
“তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা ও নৈতিক বিকাশে স্কুল পর্যায়েই সচেতনতা গড়ে তোলা জরুরি।”

সভায় মাদক ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং শিক্ষার্থীদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। একইসঙ্গে সাইবার অপরাধ—বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি, গুজব ছড়ানো, ব্যক্তিগত তথ্য ফাঁসসহ নানা ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম হাওলাদার বলেন,
“শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও প্রযুক্তি ব্যবহারে সচেতন করাও আমাদের দায়িত্ব।”

সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক প্রতিনিধি এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক আলোচনার মাধ্যমে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে অপরাধবিরোধী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন উপস্থিত সকলে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park