সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে সাংবাদিক হত্যার হুমকিতে মানববন্ধন।

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৬ বার পঠিত

পার্বতীপুর থেকে মোঃ মোক্তারুজ্জামান মোক্তার :

দিনাজপুরের পার্বতীপুরে আজ ৩ মে সকাল ১১টায় শহীদ মিনার চত্তরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে। জানা গেছে, সংবাদ প্রচারের জেরে মাই টিভির রংপুর প্রতিনিধি মাহমুদুুুল হাসানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির প্রতিবাদ ও দ্রুত জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করেছে। মানববন্ধনে উপস্থিত থেকে ভূক্তভোগী মাহমুদুল হাসান বলেন, ২৭ এপ্রিল কুরিয়ার সার্ভিস থেকে আমাকে দুবার দুটি পার্সেল আসার কথা জানান এবং গ্রহণ করতে বলেন। আমি তাদের কথা মতো ২৯ এপ্রিল পার্সেল দুটি নিতে যাই এবং খুলে দেখি দুটি কাফনের কাপড়। সম্প্রতি রংপুরের অবৈধ ডায়াগোনিষ্ট সেন্টারের ল্যাবগুলোতে অদক্ষ্য লোক দিয়ে কাজ করাচ্ছিল ও কতিপয় ইটভাটার উপর অনুসন্ধানী রিপোর্ট মাইটিভিতে প্রচার করছিলাম মনে হয়, এরেই রেস ধরে আমার উপর হত্যার হুমকি কথা জানান। মানববন্ধনে বক্তরা সঠিক তদন্তসাপেক্ষে ঘটনার মুল রহস্য উৎঘাটন করে দোষী ব্যক্তির দ্রুত শাস্তির দাবির কথা জানান। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া পার্বতীপুর প্রতিনিধি মোঃ মন্জুরুল আলম, সম্পাদক দৈনিক আমার সংবাদ পার্বতীপুর প্রতিনিধি মোঃ শাহাজুল ইসলাম, সহসম্পাদক দৈনিক মানবকন্ঠ পার্বতীপুর প্রতিনিধি মামুনুর রশিদ বিল্পব, দৈনিক আমার সংগ্রাম পার্বতীপুর প্রতিনিধি মোঃ মোক্তারুজ্জামান মোক্তার, মাই টিভি পার্বতীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক আমার দেশ পার্বতীপুর প্রতিনিধি মাহফুজুল ইসলাম রিপন, দৈনিক ইনকিলাব পার্বতীপুর প্রতিনিধি মোঃ আবুল জলিল সরকার, দৈনিক জনকণ্ঠ পার্বতীপুর প্রতিনিধি শ আ ম হায়দার, দৈনিক নিরপেক্ষ পার্বতীপুর প্রতিনিধি মোঃ মোহসীন আলী, অনলাইন পোর্টাল মানবকথা.কম সম্পাদক ও প্রকাশক মোঃ রুকনুজ্জামান, দৈনিক তৃতীয় মাত্রা পার্বতীপুর প্রতিনিধি মোঃ জামান সরকার, দৈনিক মানববার্তা বার্তা সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ জাকারিয়া হোসেন, দৈনিক রুপালি বাংলাদেশ পার্বতীপুর প্রতিনিধি মোস্তাকিম সরকার, দৈনিক ডিটেকটিভ পার্বতীপুর প্রতিনিধি মোঃ আমজাদ হোসেন, আবু সাঈদ প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার পার্বতীপুর প্রতিনিধি মোঃ তাজকীর হোসাইন। এছাড়াও স্হানীয় সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park