সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ী বিআরটিএতে দুদকের অভিযানে ৪ দালাল আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার
মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী বিআরটিএতে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার সময় চারজন গ্রেফতার।

বুধবার (৭ মে) দুপুরে আকস্মিকভাবে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার সময় চার দালালকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আটকরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মো. আশিক খান, কাজীবাধা বেথুলিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. আকরামুজ্জামান, গোপিনাথদিয়া গ্রামের রহমত আলী মৃধার ছেলে মো. লিয়াকত আলী মৃধা ও পীরতলা কাজীকান্দা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মনসুর আহমেদ।

দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ বলেন, আমরা সকাল থেকে ছদ্মবেশে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির নানা তথ্য-উপাত্য সংগ্রহ করি। এতে দেখা যায়, ৪ দালাল অফিসের ভেতরে চেয়ার টেবিলে বসেই ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়াসহ তাদের দালালি কার্যক্রম পরিচালনা করছেন। এসময় হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭২ হাজার ৪২০ টাকা।

আটক দালালদের সঙ্গে বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের কোনো যোগসাজশ পাওয়া গেছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে মোস্তাফিজ বলেন, ‘এখানে বিআরটিএ কর্তৃপক্ষের সহায়তা ছাড়াতো আর দালালরা অফিস কক্ষ দখল করে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেনা। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করব।

তিনি বলেন ‘আপাতত আটক দালালদের বিআরটিএ কর্তৃপক্ষের জিম্মায় দেয়া হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে।

এ বিষয়ে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়ের মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ মোবাইল ফোনে বলেন, ‘আমি এখন থানায় আছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, বুধবার ঢাকার উত্তরা ও কেরানীগঞ্জসহ দেশের ৩৫ টি বিআরটিএ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারই অংশ হিসেবে রাজবাড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park