সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বগুড়ার আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী মতিন সরকারের ছোট ভাই ঝুমুর সরকার গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার
শাহিন, বগুড়া :

বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১০ মে) রাত সোয়া ২টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ঝুমুর সরকার বগুড়া শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার বাসিন্দা এবং মজিবর রহমান সরকারের ছেলে। তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধ জগতের পরিচিত মুখ হিসেবেও পরিচিত। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।

ডিবির এই কর্মকর্তা জানান, গত বছরের ৪ আগস্ট শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং পিস্তল ও কাটা রাইফেল দিয়ে গুলিবর্ষণের ঘটনায় ৭২ বছর বয়সী মো. আ. মান্নান নিহত হন।
এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।

ইকবাল বাহার আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারধরসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park