সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রানীশংকৈলে গোরস্থানের মেইন গেট ভেঙে ট্রাক্টর চালকের মৃত্যু।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩০৯ বার পঠিত

রানীশংকৈল প্রতিধিনিঃ
হাসিনুজ্জামান মিন্টুঃ

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পূর্ব বনগাঁও পাঁচপীর গোরস্থানের মেইন গেট ভেঙে হযরত আলী (৩০) নামে এক মাটিবাহী ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত হযরত আলী উপজেলার বাচোর ইউনিয়নের টেকিয়া মহেষপুর এলাকার ইউসুফ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও বি আর বি ইট ভাটা সংলগ্ন পাঁচপীর গোরস্থান উঁচু করার জন্য মাটি ভরাটের কাজ চলছিল। ট্রাক্টর চালক হযরত আলী সকাল থেকেই গোরস্থানে মাটি ভরাট করছিলেন।
মাটি ভরাট করে ফেরার পথে মাটিবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি গোরস্থানের মেইন গেটের ছাঁদের সাথে ধাক্কা লাগলে ছাঁদ ভেঙে ট্রাক্টরের উপর চাপা পড়ে। এতে চালক হজরত আলী চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park