মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কক্সবাজার চকরিয়া ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত -২

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮৩ বার পঠিত

বিশেষ প্রতিনিধি, আরিয়ান খান :

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ কাইছার (৩২) এবং শহিদুল ইসলাম শহীদ(৩১) নামে ২ ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (১৬ মে) রাত ১১ টা ৩০ মিনিটের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজি লামা থেকে চকরিয়া আসার সময় ও মালবাহী ট্রাক লামা যাওয়ার সময় সুরাজপুর এলাকায় গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে ঘটনাস্থলে মোহাম্মদ কাইছার ও শহিদুল ইসলাম শহীদ ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা অন্যান্য আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত মোহাম্মদ কাইছার চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম মিয়াজির চর পাড়া এলাকার মৃত কপিল উদ্দিন ছেলে ও নিহত শহিদুল ইসলাম শহীদ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জিদ্দাবাজার এলাকায় আফজাল হোসেনের ছেলে বলে নিশ্চিত করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, চকরিয়া থানাধীন মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের সুরাজপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ২জন ব্যক্তি নিহত হওয়ার খবর ও নিশ্চিত করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালাতক রয়েছে। সিএনজি ও ট্রাক পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park