সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কুরুচিপূর্ণ স্লোগান ও অশালীন দাবির তীব্র নিন্দা জানিয়েছে “নির্ভয়া বাংলাদেশ”

  • আপডেট সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিবেদক:-

সম্প্রতি রাজধানী ঢাকায় আয়োজিত “নারীর ডাকে মৈত্রী যাত্রা” শীর্ষক কর্মসূচিতে অংশগ্রহণকারী কিছু ব্যক্তি ও গোষ্ঠী কর্তৃক প্রদত্ত কুরুচিপূর্ণ স্লোগান, অশালীন পোশাকের প্রচার এবং “যৌন স্বাধীনতা নিশ্চিত করো” জাতীয় দাবি প্রকাশ্যে উপস্থাপন করায় আজ ১৭ মে শনিবার নির্ভয়া বাংলাদেশ’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

তিনি আরো জানান, এ ধরনের কর্মকাণ্ড নারীর প্রকৃত অধিকার ও মর্যাদার লড়াইকে প্রশ্নবিদ্ধ করছে এবং সামাজিক শৃঙ্খলা, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধকে চরমভাবে আঘাত করছে। নারী অধিকার রক্ষার নামে যৌনতার স্বাধীনতা চাওয়া, অশালীনতা ছড়ানো কিংবা শালীনতা ও নৈতিকতার সীমা অতিক্রম করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নির্ভয়া বাংলাদেশ মনে করে, নারীর অধিকার মানে শুধু ব্যক্তিগত পছন্দ নয়—বরং শিক্ষা, স্বাস্থ্য, কর্মক্ষেত্রে নিরাপত্তা, বিচারপ্রাপ্তি ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা। আন্দোলনের নামে এ ধরনের বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য, প্রকৃত অধিকার আন্দোলনকে বাধাগ্রস্ত করে এবং সমাজে বিভ্রান্তি ছড়ায়।

সংগঠনটি আরও জানায়, তারা সবসময় ধর্ষণ, যৌন হয়রানি ও নারী নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছে। তবে কিছু সুবিধাভোগী গোষ্ঠী এই গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুকে নিজেদের বিকৃত মতবাদ প্রচারের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছে, যা নিন্দনীয়।

এছাড়া , এ ধরনের কুরুচিপূর্ণ, সমাজবিরোধী ও বিভ্রান্তিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ।

নারী অধিকারের আন্দোলনকে সঠিক পথে পরিচালনার জন্য নাগরিক সমাজ, গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলা।

সামাজিক, পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান রেখে নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্য গণসচেতনতা বৃদ্ধির জন্য নির্ভয়া বাংলাদেশ সরকারের নিকট তাদের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park