
বিশেষ প্রতিনিধি, আরিয়ান খান :
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের চরপাড়া ৩নং ওয়ার্ডের আওয়ামীলীগ কর্মী চাঁদাবাজ মিজানুর রহমানকে আটক করেছে ঈদগড় ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার ঈদগড় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের কর্মী হিসেবে বিএনপি জামাতের বিরুদ্ধে মিথ্যে মামলা-হামলা নিজেদের অফিস পুড়িয়ে বিএনপি জামাতকে মামলায় ফাঁসানো সাথে জড়িত মিজান। ক্ষমতা দেখিয়ে অস্ত্র, ইয়াবা, মানব পাচার, চাঁদাবাজি এবং অবৈধ ভাবে গরু পাচার সহ টাকার বিনিময়ে মায়ানমারের বিভিন্ন সুপারি নেওয়া থেকে শুরু করে সবকিছুর গডফাদার আওয়ামীলীগ কর্মী মিজানুর রহমান। যার নাম শুনলে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও তান্ডবের ভয়ে কাঁপতেন রামুর ঈদগড়ের জনসাধারণ।
এ বিষয়ে কক্সবাজার রামুর সাবেক ৩ আসনের বিএনপি’র লুৎফর রহমান কাজল বলেন, মিজানুর রহমান আওয়ামীলীগ আমলেও চাঁদাবাজি করতেন এখনো তার চাঁদাবাজি থেমে নেই।
তিনি আরো জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতন ঘটলেও চাঁদাবাজদের দৌরাত্ম্য কমেনি। ক্ষমতার পদ পরিবর্তনের ধাক্কায় কেবল চেহারায় বদল ঘটেছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। সরকার বদলের শুরুর দিকে কিছুটা ‘বিরতি’র পর চাঁদাবাজির হাতবদল হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে শীর্ষ সন্ত্রাসী আওয়ামীলীগ কর্মী মিজানুর রহমান।
ভুক্তভোগীরা বলছেন, সাধারণ মানুষ সেই আগের মতোই চুপচাপ চাঁদা দিয়ে যাচ্ছেন মিজানুর রহমানের মতো শত শত চাঁদাবাজের হাতে। প্রাণভয়ে কারও কাছে কোনো অভিযোগও করতে পারছেন না কেউ।
বিগত কয়েক সপ্তাহ আগে তার বিরুদ্ধে তিন হাজার টাকা চাঁদা নেওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রামু থানা পুলিশের নজরে আসছেন এবং ৫ আগস্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই মনির।