
আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিবেদক:-
আজ সকাল ১০টায় “পরিবেশবান্ধব নগর গঠনের রাজনৈতিক দলগুলোর ভাবনা” শীর্ষক আলোচনা সভা রিপোর্টার্স ইউনিট সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মিশন গ্রীন বাংলাদেশ সিএপিএএস’র চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে
উক্ত আয়োজনে অতিথির হিসেবে আলোচনা রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় কৃষি ও শ্রম ও বিষয়ক সম্পাদক
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান,
উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন’র প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, গন অধিকার পরিষদ’র সাধারণ সম্পাদক,
মোঃ রাশেদ খান, এনসিপি’র যুগ্ন আহবায়ক
জাবেদ রাসিন, এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় এবং নগর নের্তৃবৃন্দ নগর পরিকল্পনাবিদ বিশেষজ্ঞ ও তরুণ নের্তৃত্ব।