বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের

লৌহজংয়ে গাংচিল পরবহনের দাপট:  মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা।

  • আপডেট সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

আ স ম আবু তালেব,
নিজস্ব প্রতিবেদক:-

“বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান,
একবার ফাঁদে পড়ে দিতে হবে জান।”
বাংলা ছায়াছবির এই গানটি প্রতিফলন ঘটল নির্লজ্জ গাংচিল পরিবহনের ওপর। বেপরোয়া গাংচিল পরিবহনের বাস চলাচল, রাস্তার মাঝখানে পার্কিং করে যাত্রী ওঠানো নামানোতে যানজটের সৃষ্টি করা ঘোলতলী স্ট‍্যান্ড সংলগ্ন রাস্তা দখল করে মাসের পর মাস বাস রেখে যানজটের সৃষ্টি করাই ছিল এই পরিবহনের কাজ। এতে অহরহ দূর্ঘটনা ঘটতো। বিগত সরকারের আমলে বিভিন্ন পত্রিকায় নিউজ করার পরও ওদের বিরুদ্ধে ব‍্যবস্থা নেয়া হয়নি। তাতে ওদের দাপট ছিল আগের মতোই। লৌহজং উপজেলা প্রশাসন একাধিকবার সতর্ক করার পরেও কর্ণপাত করেনি গাংচিল পরিবহনের কর্তৃপক্ষ। অবৈধভাবে রাস্তার উপর বাস পার্কিং করার দায়ে আজ ঘোলতলী  বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় নিম্নোক্তদের আটক করে জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ১। মো: মাসুদ রানা, পিতা-রাজ্জাক বেপারী,সাং- খেতেরপাড়া,লৌহজং।

 ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।

 ২। মো শাকিল,পিতা-মো আবু তাদের মোল্লা,সাং- সুন্দিসার,লৌহজং।

 ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।

৩। মো সাদ্দাম,পিতা- মৃত তাহাজদ্দিন শেখ,সাং- মশদগাও,লৌহজং।

 ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।

৪। মো হানিফ ঢালী,পিতা- আয়নাল হক ঢালী,সাং- গাওদিয়া,লৌহজং।

১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ড।

৫। মো: আউয়াল শেখ,পিতা- হযরত আলী শেখ, সাং- রোজদি,শ্রীনগর।

১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ০৭ (সাত) দিনের কারাদন্ডের নির্দেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জনাব আব্দুল্লাহ আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,  লৌহজং, মুন্সীগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park