বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের

কুড়িগ্রামে ‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল।

  • আপডেট সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬৪ বার পঠিত

রফিকুল ইসলাম রফিক,
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির একাংশ।
সোমবার দুপুর ২টায় উলিপুর শহরের প্রধান সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে ‘ত্যাগীদের ডাক দে, হাইব্রিডদের কবর দে’ স্লোগানে মুখরিত করেন শহর।

বিক্ষোভকারীদের অভিযোগ, সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী, আন্দোলনকারী ও কারানির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঘরানার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি টাকার বিনিময়ে কমিটি গঠনেরও অভিযোগ ওঠে।

সমাবেশে বক্তব্য রাখেন সদ্য পদত্যাগকারী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে চ্ছাবা স্টার ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল। তাঁরা বলেন, “এই কমিটি গঠনের মাধ্যমে দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যারা আওয়ামী লীগের দোসর ছিল, তাদের পুনর্বাসনের জায়গা করা হয়েছে বিএনপির প্ল্যাটফর্মকে।”

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ও পৌর কমিটির পদত্যাগী নেতা আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান মঞ্জু, আমিনুল ইসলামসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

বিক্ষোভকারীরা দাবি করেন, ১৪ মে ঘোষিত এই কমিটিতে স্থানীয়ভাবে কোনো মতামত গ্রহণ করা হয়নি। উলিপুর বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে থাকা নেতাদের অবমূল্যায়ন করে বাইরে থেকে নাম দেওয়া হয়েছে।

এর আগে ১৬ মে এক সংবাদ সম্মেলনে চার নেতা—আমিনুল ইসলাম ফুলু, নুরে চ্ছাবা স্টার, মতলেবুর রহমান মঞ্জু ও আমিনুল ইসলাম— পদত্যাগ করেন এবং কমিটি বাতিলের দাবি জানান।

তবে কুড়িগ্রাম জেলা বিএনপি নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “যারা কমিটিতে স্থান পাননি তারাই বিভ্রান্তি ছড়াচ্ছেন। দল যাদের যোগ্য মনে করেছে তাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”

জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “ফ্যাসিস্ট বা জাতীয় পার্টি ঘরানার নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার যে অভিযোগ উঠেছে, সেটিও মিথ্যা। যাকে জাতীয় পার্টির লোক বলা হচ্ছে, তিনি আসলে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।”
প্রসঙ্গত, গত ১৪ মে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি এবং ২৫ সদস্যের পৌর কমিটি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park