সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দীর্ঘ ১৬ বছর পর জাঁকজমক আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত।

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৪৮ বার পঠিত

ইকবাল হোসেনঃ
ময়মনসিংহ প্রতিনিধিঃ

দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের অংশ হিসেবে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল-আমিনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রিসালাত ইসলাম সজীব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন, ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গবিন্দ রায় ও সাধারণ সম্পাদক আল মোহাম্মদ রাফসান সামি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল এবং সাধারণ সম্পাদক এ.কে.এম. সুজা উদ্দিন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী একটি সুসংগঠিত ছাত্র সংগঠন। মাদকাসক্ত, দুষ্কৃতিকারী কিংবা অন্য কোনো বিতর্কিত ব্যক্তির এ সংগঠনে কোনো স্থান নেই। তারা বলেন, গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল বিগত ১৬ বছর ধরে নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও রাজপথে সংগ্রাম করে চলেছে। ভবিষ্যতেও কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না।

পদপ্রত্যাশীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসেবন বা ইভটিজিংয়ের সঙ্গে জড়িত, তাদের এ সংগঠনে স্থান হবে না। সময় উপযোগী আদর্শ ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। সুসময়ের কোকিল হয়ে অন্য কোনো সংগঠন থেকে এসে পদ পাওয়া যাবে না।

সম্মেলনে অংশগ্রহণ করেন বিপুলসংখ্যক ছাত্রদল কর্মী। এ সময় বিশাল মিছিল নিয়ে উপস্থিত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, যার অংশগ্রহণ কর্মীদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করে।

ছাত্রদলের এই আয়োজনের মাধ্যমে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব গঠনের দ্বার উন্মোচিত হলো, যা আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park