সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুনের পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন।

  • আপডেট সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪২ বার পঠিত

রাজু সাধু, স্টাফ রিপোর্টার :

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন। ছবি: আমার সংগ্রাম পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন।

বুধবার (২০মে) সকালে খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন পাইকগাছা হাসপাতালে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান। পরবর্তীতে তিনি জরুরী বিভাগ,ডায়েট রুম,সংস্কারাধীন অপারেশন রুম, ভায়া রুম ও আউটডোর সেকশন ঘুরে ঘুরে পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এছাড়াও হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক। এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট গাইনি ডাঃ সুজন কুমার সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, জুনিয়র কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাক্তার জহিরুল ইসলাম , মেডিকেল অফিসার ডাঃ শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, স্যানিটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, মোঃ সরোয়ার হোসেন, অফিস সহকারী দেব্রত সরকার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park